,

উখিয়া সীমান্তে ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

Myanmar Two Child Policyনিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ওইসব রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

কক্সবাজারের উখিয়ার পালংখালী-৩৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারে ফেরত পাঠানো ৩৭ রোহিঙ্গার মধ্যে ১০ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।

তিনি জানান, এসব রোহিঙ্গা নারী ও পুরুষ কয়েক ভাগে নাফ নদীর পালংখালী সীমান্ত জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে পালংখালী বিওপি এবং রেজুখাল চেকপোস্ট ৩৪ ব্যাটালিয়নের হাতে ধরা পড়ে।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত আসা এসব রোহিঙ্গাদে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিজিবি জানায়, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে উখিয়া সীমান্তে বিজিবির টহল ও তৎপরতা জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য