,

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

image-6674নিউজ ডেস্ক : আড়াইহাজারে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে কল্যান্দী গ্রামের প্রবাসী ফালাইন্নার বাড়িতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল হানা দেয়। ডাকাতদল প্রথমে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে। এর পর ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যেতে থাকে। এ সময় তাদের চিৎকারে আশপাশের শত শত লোক বের হয়ে কল্যান্দীর চকে ডাকাতদের ঘিরে ফেলে। এতে ১ ডাকাত আটক হলেও বাকিরা পালিয়ে যায়।

আটককৃত ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। অপর দিকে রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামে সুলতানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ওই গ্রামের সুলতানের বাড়ি থেকে নগদ ১১ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য