,

বৃহত্তর চট্টগ্রামে পরিবহন শ্রমিক ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীসহ বৃহত্তর চট্টগ্রামের ৫টি জেলায় আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে কাল বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট চলছে। এই ধর্মঘট ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখা। এই উপলক্ষে এক জরুরি সভা সোমবার শাখার অন্তর্ভুক্ত ৪৩টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে সংগঠনের ৪৪নং বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

image-8425

আন্তঃজেলা রোড, উত্তর চট্টগ্রামের জন্য বাস, কোস, ট্রাক, প্রাইমমুভার ট্রেইলার টার্মিনাল নির্মাণ, পুলিশের হয়রানী ও নির্যাতন বন্ধ, মহানগরীতে বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা, অটোটেম্পো পার্কিং স্পট নির্ধারণ, সরকার কর্তৃক ঘোষিত শ্রমিক কল্যাণ তহবিলের টাকা সহজ পদ্ধতিতে প্রাপ্তি নিশ্চিতকরণ, চার হাজার অটোরিকশার অবিলম্বে রেজিস্ট্রেশন প্রদান, সড়ক পরিবহন শ্রমিক সংগঠন দখল করার পাঁয়তারা বন্ধ, বিআরটিএ ও চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালক দপ্তরের দুর্নীতি এবং অব্যবস্থাপনা বন্ধসহ ৯ দফা দাবি আদায়ে তারা এই ধর্মঘট আহ্বান করে।

সোমবার ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহামদ, আন্দোলন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী আবদুস ছবুর, সদস্য সচিব হুমায়ুন কবীর, হারুনুর রশিদ, খোরশেদ আলম, হাজী আবদুল নবী লেদু, মো. ইউসুফ, আবদুল গফুর, নরুল হক বোরহানুল হক, জাহেদ হোসেন, নজরুল ইসলাম, দৌলত মিয়া, নুরুল ইসলাম, মো. ইয়াছিন, মো. হারুন, মো. ইসমাইল, ফরিদ আহমদ, আবুল কাশেম, নূর মোহাম্মদ, খলিলুর রহমান, নাছির উদ্দিন, মো. সেকান্দর, নূর মোহাম্মদ, মো. শফি, শামসুল আলম, খলিলুর রহমান, মো. হাসান, জানে আলম, সাইফুল ইসলাম শাহীন, মো. বাবু ও আবদুর রহিম প্রমুখ। নেতৃবৃন্দ সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট সফল করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

এদিকে সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আন্তঃজিলা বাস মালিক সমিতির সভাপতি কফির উদ্দিন, কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক বদরুল হুদা, খোরশেদ আলম ও আবু তৈয়ব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য