,

ভারতের যে জঙ্গলে যুদ্ধ শিখে আমেরিকা-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের মিজোরামের রাজধানী আইজল থেকে ১৩০ কিলোমিটার দূরের এক জঙ্গল। কোলাসিব জেলার ভিরাংটে। সেখানেই গভীর জঙ্গলে চলে সেনাবাহিনীর ট্রেনিং। এটাই বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল ওয়ারফেয়ার স্কুল। এখানে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী আসে ট্রেনিং নিতে।

training

মূলত সন্ত্রাসের মোকাবিলা করাই শেখানো হয় এখানে। শেখানো হয় গেরিলা যুদ্ধের পদ্ধতি। খুব কম লোকেই জানেন এই জঙ্গলের কথা। কিন্তু, এত কঠিন পরিস্থিতিতে যুদ্ধ করার ট্রেনিং আর কোথাও দেওয়া হয় না। নিজেদের দক্ষতা বাড়াতে তাই আসে বিভিন্ন সেনাবাহিনী।

এই ট্রেনিং স্কুল সম্পর্কে পাঁচটি অজানা তথ্য:

১. মূলত এই ট্রেনিং স্কুল প্রথম চালু করেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং-ই-চিফ ফিল্ড মার্শাল স্যাম মানেকশ।

২. ১৯৬৭ তে শুরু হয় এই স্কুল। তখন এটি ছিল মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের কাছাকাছি এলাকায়।

৩. ১৯৬৮ তে এই ট্রেনিং স্কুলকে ইস্টার্ন কমান্ড কাউন্টার ইনসার্জেন্সি স্কুলে পরিণত করা হয়। তখন প্রথম কমান্ডান্ট হিসেবে নিযুক্ত হন ব্রিগেডিয়ার ম্যাথু থমাস।

৪. জঙ্গি দমন ছাড়াও বিভিন্ন যুদ্ধের কৌশল শেখানো হয় এখানে। যেমন, আইইডি চিহ্নিতকরণ, জঙ্গলে বেঁচে থাকার উপায়, সন্ত্রাসের মোকাবিলা ইত্যাদি।

৫. ২০০৩ সালে ১০০ জন ইউএস কমান্ডো তিন সপ্তাহের জঙ্গি দমনের ট্রেনিং নিয়ে যায়। এই মহড়ার নাম দেওয়া হয় ‘ব্যালান্স ইরোকুইস’। ভিরাংটে-তে ভারতীয় সেনার সঙ্গে যুদ্ধ মহড়া হয়। যেখানে মার্কিন সেনাকে শেখানো হয়েছিল বিষধর সাপ, কুকুর ও বাঁদর খেয়ে কিভাবে জঙ্গলে বেঁচে থাকতে হয়।

৬. বিভিন্ন সময় আমেরিকা, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, রাশিয়া, ব্রিটেন, ইজরায়েল, ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে সেনা এসেছে এখানে ট্রেনিং দিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে