,

সড়কের পাশে চপ্পল সেলাই করিয়ে নিলেন মন্ত্রী!

31760-boroআন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে সড়কের পাশে বসা একজন চর্মকারের কাছে নিজের চপ্পল সেলাই করিয়ে নিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। চপ্পল সেলাইয়ের সময় পাশে বসে ছিলেন তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বিজেপি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি তামিলনাড়ুর কোয়াইম্বেতুরে এলাকায় অলাভজনক আধ্যাত্মিক সংগঠন ইসা ফাউন্ডেশনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। কোয়াইম্বেতুর বিমানবন্দর থেকে নেমে তাঁর চপ্পল ছিঁড়ে যায়। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি চর্মকারের খোঁজ করছিলেন। ধারেকাছে কোনো চর্মকারকে না পেয়ে গাড়িতে উঠে বসেন। পথে ১৬ কিলোমিটার দূরে গিয়ে একজন চর্মকারের দেখা মেলে। গাড়ি থেকে নেমে মন্ত্রী যান ওই চর্মকারের কাছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ু বিজেপির সাধারণ সম্পাদক বানথি শ্রীনিবাসন।

মন্ত্রী স্মৃতি ইরানি চপ্পল খুলে চর্মকারের একটি চৌকির ওপর বসেন। চপ্পল এগিয়ে দেন চর্মকারের দিকে। সেলাই শেষে এ কাজের জন্য মন্ত্রীর কাছে ১০ রুপি চান ওই চর্মকার। মন্ত্রী তাঁকে ১০০ রুপির নোট দেন; বলেন, ফেরত দেওয়ার দরকার নেই। তখন চর্মকার ওই চপ্পলে আরও কয়েকটি সেলাই দিয়ে দেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকেই মন্ত্রী স্মৃতি ইরানির এ কাজের ভূয়সী প্রশংসা করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে