,

ইসি পুনর্গঠন: ১৮ নভেম্বর রূপরেখা দেবেন খালেদা জিয়া

khaleda-ziaনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) নির্বাচন কমিশন পুনর্গঠনে রূপরেখা দেবেন। দলটির নীতিনির্ধারণী ফোরাম সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর (শুক্রবার) রাজধানীর অভিজাত ওয়েস্টিন হোটেলে বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সংবাদ সম্মেলনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন শক্তিশালী করতে প্রস্তাবনা তুলে ধরবেন তিনি।

বিষয়টি নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহামুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা কাজ করছেন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের অনুমতি দিলে সেখানেই বিএনপি প্রধান এই প্রস্তাব তুলে ধরতেন। কিন্তু সরকার যেহেতু সমাবেশের অনুমতি দেয়নি, তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের নতুন রূপরেখা দেবেন খালেদা জিয়া।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান জাগো নিউজকে জানান, ‘সংবাদ সম্মেলনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। চলতি মাসের ২০ তারিখের মধ্যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করতে পারেন। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।’

তবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল জানান, ‘আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালোদা জিয়া ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করবেন।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে