,

পূর্ণিমার ফিটনেস চ্যালেঞ্জ

purnimaবিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা হয়েও বর্তমানে সিনেমায় নেই পূর্ণিমা। আছেন নাটকে। বিশেষ দিনগুলোর জন্য নির্মিত নাটকের প্রিয়মুখ এখন তিনি।

উৎসব মানেই যেন টিভি পর্দায় পূর্ণিমা অভিনীত নাটক। কিন্তু মনেপ্রাণে যে সিনেমার লোক, টিভি পর্দায় সে কতটা পূর্ণতা পাবে? তাই প্রায় তিন বছর পর নিয়মিত সিনেমায় শুটিংয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন এ নায়িকা। ভালো গল্প আর চরিত্র পেলে অবশ্যই সিনেমার শুটিং করতে চান তিনি। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিতে রাজি বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমার শুরুটা চলচ্চিত্র দিয়ে। মনেপ্রাণে আমি চলচ্চিত্রেরই মানুষ। তাই এ পরিবারের সঙ্গেই থাকতে চাই। মানসিকভাবে চলচ্চিত্রের শুটিং করতে পুরো প্রস্তুত আছি আমি।’ মানসিক প্রস্তুতির বাইরে শারীরিকভাবে ফিট থাকাও আবশ্য। এদিক থেকে ফিট আছেন তো? প্রশ্নের উত্তরে পূর্ণিমা বলেন, ‘এখন সিনেমার জন্যই প্রস্তুত হচ্ছি। উৎসাহ পেলে মাত্র দুই মাসের মধ্যেই সিনেমার চরিত্র অনুযায়ী নিজেকে ফিট করে তুলতে পারব। আগে দরকার মনের মাঝে তুমির মতো ভালো গল্প ও চরিত্রের ছবি।’

মোট কথা সিনেমায় নামতে প্রস্তুত হচ্ছেন পূর্ণিমা। ভক্তরাও চাচ্ছেন তাদের এ স্বপ্নের নায়িকা আবারও ফিরুক প্রেক্ষাগৃহে।

সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ পাপে মৃত্যু’ নামের ছবিতে সর্বশেষ কাজ করেছেন পূর্ণিমা। ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়। এরপর মিষ্টি মেয়েখ্যাত এ নায়িকাকে সিনেপর্দায় আর দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে