,

ভোটগ্রহণ চলছে সিরাজগঞ্জে ৭ ইউনিয়নে

1226574নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে ৭টি ইউনিয়নে শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নারী-পুরুষরা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্পূর্তভাবে ভোট দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটগ্রহণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রের বাইরে র‌্যাব-বিজিবি মোতায়েন রয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ থেকে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সিরাজগঞ্জেও নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটি, কৈজুড়ি ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন, চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। সীমানা জটিলতার কারণে শাহজাদপুর উপজেলার গালা ও বড়ধুল ইউনিয়নে নির্বাচন হয়নি। তাই এই সাত ইউনিয়নে নির্বাচনের আয়োজন করা হয়েছে। এসব ইউনিয়নে ভোটারসংখ্যা প্রায় ৩০ হাজার। আদালতের নিষেধাজ্ঞা থাকায় উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদের নির্বাচন শুক্রবার পুনরায় স্থগিত করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল