,

নোয়াখালীতে নাডা’র প্রভাবে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশু

bdpratidin_nohakahliঘূর্ণিঝড় নাডার প্রভাবে অতিরিক্ত জোয়ারের নোনা পানি, টানা বৃষ্টি ও অতিরিক্ত ঠান্ডায় নোয়াখালীর দুর্গম চরাঞ্চলে দুই হাজারের অধিক গরু, মহিষ ও ভেড়া মারা যায়। অসুস্থ হয়ে মৃত্যুর মুখে আরও কয়েক হাজার গবাদি পশু। রাখালদের দাবি সরকারিভাবে দ্রুত ঔষধ ও পশু চিকিৎসক না পাঠালে বাঁচানো যাবে না এ চরাঞ্চলের লক্ষাধিক গরু, মহিষ ও ভেড়া।  নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জ উপজেলায় মেঘনা নদীর বুকে জেগে উঠে অসংখ্য চর। এইসব চরাঞ্চলে পশু চিকিৎসক ও ঔষধ নেই। জরুরি ভিত্তিতে সরকার উদ্ধার কাজ না চালালে বাঁচানো যাবেনা চরাঞ্চলের হাজার হাজার গবাদি পশু। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, মাঠকর্মীর অভাবে অসুস্থ পশুকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে না। তিন উপজেলার চরাঞ্চলে ৯৯৪ টি গরু, মহিষ ও ভেড়া মারা যায়। গোটা জেলার তথ্য এখনো হাতে আসেনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে