,

প্রধানমন্ত্রীর জঙ্গিবাদবিরোধী কনফারেন্স শনিবার

 

নিজস্ব প্রতিবেদক : উগ্র সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিপক্ষে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুরহাটসহ রাজশাহী বিভাগের ৮ জেলায় একসঙ্গে ভিডিও কনফারেন্সিং করবেন। শনিবার জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ ভিডিও কনফারেন্সিং সমাবেশের আয়োজন করা হয়েছে।শুক্রবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আব্দুর রহিম এ তথ্য জানান।

pm
জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আলেম সমাজ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিওকর্মী, ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ ভিডিও কনফারেন্সিংয়ে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সাথে ভিডিও কনফারেন্সিং, লাইভ টেলিকাস্ট ও মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্পৃক্ত হয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।
এ ভার্চুয়াল জনসভার মাধ্যমে সরসরি জনগণকে পরামর্শ প্রদান ছাড়াও মাদকবিরোধী মনোভাব গড়ে তোলা ও দেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করার সুযোগও রয়েছে। জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ভিডিও কনফারেন্সিং সমাবেশ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, গ্রোথ সেন্টার, হাটবাজার, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে