,

ঢাকা-কলকাতা অতিরিক্ত মৈত্রী ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের সংখ্যা সপ্তাহে চার দিন করা হল। শুক্রবার সকালে আসমের রাজভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নাড়িয়ে এই রেল যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু। এরপরই কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ১৩১০৯ আপ অতিরিক্ত মৈত্রী এক্সপ্রেসটি ছেড়ে যায়। এসময় কলকাতা স্টেশনে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিংসহ রেলের শীর্ষ কর্মকর্তারা।

image-5703

ভিডিও কনফারেন্সে প্রভু বলেন ‘কলকাতা ও ঢাকার যাত্রীদের আমি অভিনন্দন জানাই। তাদের সমস্যা দূর করার চেষ্টা করা হবে। জয় ‘বাংলাদেশ-ভারত মৈত্রী’। তিনি আরও বলেন পুরো দক্ষিণ এশিয়ায় কলকাতা ও ঢাকা দুই শহরই পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। নতুন এই ট্রেন চলাচলের মাধ্যমে দুই দেশের মধ্যে শুধু মাত্র মৈত্রী নয়, ব্যবসা-বাণিজ্যও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যে মৈত্রী এক্সপ্রেসটি চলাচল করে সেটি যায় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে-দর্শনা সীমান্ত দিয়ে। কলকাতা স্টেশন থেকে এবার প্রতি মঙ্গলবার, শুক্রবার, শনি ও সোমবার ঢাকার উদ্দেশে মৈত্রী এক্সপ্রেস ছাড়বে। অন্যদিকে ঢাকা থেকে কলকাতার উদ্যেশ্যে এই ট্রেন ছাড়বে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে