বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা ও মান নিয়ে প্রশ্ন উঠছে। কারণ বন্দরে একটি জাহাজের গড় অবস্থানকালীন সময় (বহির্নোঙর ও জেটিতে) মাত্র এক বছরের মধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। গত বছর বন্দরে একটি জাহাজের গড় অবস্থানকালীন সময় ছিল তিন তিন। বর্তমানে তা গড়ে পাঁচদিনে উন্নীত হয়েছে। এতে দেশে বিদেশে বন্দরের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।

image-5674

তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, বন্দরের অগ্রগতিও হয়েছে। আমদানি রপ্তানি বেড়ে যাওয়ায় জাহাজ ও কনটেইনারের সংখ্যা বাড়ার সাথে সাথে বন্দরে বেড়ে গেছে জাহাজের অবস্থানকালীন সময়ও। এটা কমিয়ে আনার জন্য হাতে কর্মপরিকল্পনা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে চট্টগ্রাম বন্দরে ৯২টি কনটেইনার জাহাজে ১৫ লাখ ৩ হাজার ৭৩২ টিইইউএস কনটেইনার হ্যান্ডেলিং করতে সময় জাহাজের গড় সময় (বহির্নোঙর ও জেটিতে) লেগেছিল গড়ে ৩ দশমিক ১৫ দিন। বিপরীতে চলতি বছরের জানুয়ারি মাসে ১০৮টি জাহাজের ১৮ লাখ ২৯ হাজার ৬১৫ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সময় লেগেছে গড়ে ৩ দশমিক ৬৪ দিন। বছরের শুরুতে জাহাজের অবস্থানকালীন সময় পরবর্তীতে প্রতিমাসে ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই বাড়ার ধারবাহিকতায় সবচেয়ে বেশি হতে থাকে মে মাস থেকে। গত বছর মে মাসে ১০৫টি জাহাজের ১৭ লাখ ৭৩ হাজার ৬৫৮টি কনটেইনার হ্যান্ডলিং করতে সময় নিয়েছে গড়ে ৩ দশমিক ৪৮ দিন, বিপরীতে চলতি বছর ১০৫টি জাহাজের ১৮ লাখ ৫৩ হাজার ৭২৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সময় লেগেছে গড়ে ৫ দশমিক ৮৪ দিন। গত বছর জুন মাসে ৯৭টি জাহাজের ১৬ লাখ ৭৮ হাজার ৩৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সময় লেগেছে গড়ে ৪ দশমিক ২৩ দিন, বিপরীতে চলতি বছর জুন মাসে ১০৮টি জাহাজের ১৯ লাখ ১৭ হাজার ২৩৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সময় লেগেছে গড়ে ৭ দশমিক ২ দিন।

পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের জুলাই মাসে ৯০ জাহাজের ১৫ লাখ ১৮ হাজার ৪৫৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সময় লেগেছে গড়ে ৫ দশমিক ৪৮ দিন, বিপরীতে চলতি বছরের জুলাই মাসে ১০২টি জাহাজের ১৮ লাখ ৬ হাজার ৩১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সময় লেগেছে গড়ে ৯ দশমিক ৪৮ দিন। গত বছরের আগস্ট মাসে ১০০ জাহাজের ১৮ লাখ ৩৬ হাজার ২৯৬ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে প্রতিটি জাহাজের গড়ে সময় লেগেছে ৫ দশমিক ৯৯ দিন, বিপরীতে চলতি বছরের ১১২টি জাহাজের ২০ লাখ ৪২ হাজার ৫২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সময় লেগেছে গড়ে ৫ দশমিক ৯৭ দিন।

একইভাবে গত বছরের সেপ্টেম্বর মাসে জাহাজের গড় অবস্থানকালীন সময় ছিল ৪ দশমিক ৬৯ দিন ও চলতি বছর ৭ দশমিক ১৫ দিন, গত বছরের অক্টোবরে এই সময় ছিল ৪ দশমিক শূন্য ২ দিন ও চলতি বছর ৭ দশমিক ৭৩ দিন।

আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান ওওসিএল এর মহাব্যবস্থাপক ক্যাপ্টেন গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘দেশের চাহিদা বেড়ে যাওয়ায় আগামীতে আমদানি রপ্তানি আরও বাড়বে, তখন জাহাজের গড় অবস্থানকালীন সময় আরো বাড়বে। এতে শিপিং কোম্পানিগুলো যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনিভাবে আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এখনই বন্দরের জেটি ও কনটেইনার রাখার জন্য টার্মিনাল স্থাপন করতে হবে।’

পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ‘আমদানিকারকদের ক্ষতির কোনো সীমা নেই। একটি জাহাজ একদিন বেশি থাকলে ১২০০ থেকে ১৫০০ মার্কিন ডলার বেশি গুনতে হয়। সেই টাকা প্রকারান্তরে ব্যবসায়ীদের উপর এসে পড়ে। বন্দরের বার্থিং সুবিধা বাড়াতে না পারলে আগামীতে জাহাজের অবস্থানকালীন সময় আরো বাড়বে।’

বিএসএম এর ব্যবস্থাপনা পরিচালক আবুল বশর বলেন, ‘চট্টগ্রাম বন্দরে সময় বেশি লাগার কারণে বিশ্বের অনেক এলাকা থেকে পণ্য আনতে আমাদেরকে কনটেইনার প্রতি ৪০০ ইউএস ডলার করে সারচার্জ দিতে হয়। পণ্য গ্রহণ ও ডেলিভারি নিতেও সময় বেশি লাগার কারণে আর্থিক ক্ষতি পরোক্ষভাবে ভোক্তাদের ওপর গিয়ে পড়ে।’

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার এসোসিয়েশনের পরিচালক (বন্দর ও কাস্টমস) খায়রুল আলম সুজন বলেন, ‘বন্দরের বার্থিং সুবিধা বৃদ্ধির পাশাপাশি কনটেইনার রাখার জন্য পর্যাপ্ত ইয়ার্ড সুবিধা না বাড়ালে এই দুর্ভোগ থেকে রেহাই হবে না। আগামীতে বন্দরের আমদানি-রপ্তানি আরো বাড়লে, দুর্ভোগ আরো বাড়বে।’

অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, ‘বন্দরে সাধারণত ৫২টি জাহাজ আসা যাওয়া করার কথা থাকলেও এখন ৬২টি জাহাজ চলাচল করছে। এসব জাহাজের বাইরে গিয়ে হঠাৎ হঠাৎ নতুন জাহাজ দিয়েও মালামাল আনা হচ্ছে, বন্দরে সক্ষমতা বিবেচনা না করেই শিপিং কোম্পানিগুলো জাহাজ নিয়ে আসছে এবং বন্দরে অবস্থানকালীন গড় সময় বাড়ছে।’

তিনি সমাধান সম্পর্কে বলেন, বন্দরের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা লালদিয়ার টার্মিনাল, পতেঙ্গা টার্মিনালসহ হালিশহর এলাকায় সাগরের উপকূলে বে টার্মিনাল তৈরির উদ্যোগ নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ