,

ছাত্রলীগের সংঘর্ষে বন্ধ রুয়েট, হল ত্যাগের নির্দেশ

 

নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

image-5697

শুক্রবার বেলা ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৮ নভেম্বর সকাল ৯টায় হলগুলো খুলে দেওয়া হবে।

রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনএইচএম কামরুজ্জমান সরকার এ বিষয়টি নিশ্চিত কর জানান, ক্যাম্পাসে হঠাৎ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় একাডমেকি কাউন্সিলের জরুরি সভায় রুয়েট সাত দিন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ।

রুয়েট সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুয়েট ছাত্রলীগ কর্মী তপু ও সাখওয়াত গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলেছিলো। সম্প্রতি শহীদ আবদুল হামিদ ও শহীদ জিয়াউর রহমান হলে কয়েকটি ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এর জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহীদ আবদুল হামিদ হলে দুই গ্রুপের কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বলেন, আমি পারিবারিক কাজে ক্যাম্পাসের বাইরে আছি। শুনেছি হামিদ হলে ঝামেলা হয়েছে। খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মতিহার থানার ওসি হুমায়ূন কবীর জানান, রুয়েটের একটি হলে ছাত্রদের মধ্যে গণ্ডগোল হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিষয়টা দেখছি।

এর আগে গত মঙ্গলবার রুয়েটের জিয়া হল থেকে চারটি ল্যাপটপ চুরি হয়। হারানো ল্যাপটপ উদ্ধার করতে রুয়েটের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায় ওই হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালাতে গেলে রুয়েট ছাত্রলীগের সহ-সম্পাদক সাকিল কবীর বাধা দেন।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সিদ্ধার্থ শঙ্কর সাকিলকে চড় মারেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা ওই শিক্ষককে প্রাধ্যক্ষের কক্ষে আটকে রাখেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং রুয়েট ছত্রালীগের মধ্যে উত্তেজনা চলছিলো।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে