,

জরুরি নাগরিক সেবায় ৯৯৯

2016-11-10_22_410144নিজস্ব প্রতিবেদক : নাগরিকদের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে উন্নত দেশগুলোর মতো জাতীয় ন্যাশনাল হেল্প ডেস্ক (৯৯৯) সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে সরকার।

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ পরিচালিত একটি পাইলট কর্মসূচির আওতায় এ সেবা পরীক্ষামূলক কাঠামোর মাধ্যমে নাগরিকদের জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের জন্য চালু হয়েছে। বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠান প্লাস ওয়ানের সেবাগুলোর সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হবে।

জনগণের চাহিদা মোতাবেক এই সেবার সঙ্গে আরও নানা উদ্ভাবন যুক্ত করে আগামী বছরে ভয়েস সার্ভিসসহ তা পুরো উদ্যমে চালু করা হবে।

বর্তমানে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু রয়েছে। আগামী সপ্তাহ থেকে ২৪ ঘণ্টা চালু থাকবে। পরীক্ষামূলক অবস্থাতেই সীমিত আকারে পুলিশি সহায়তা, অ্যাম্বুলেন্স সহযোগিতা প্রদান করা হচ্ছে, অনেকেই উপকৃতও হচ্ছেন। আরও ছয় মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলবে এবং ভবিষ্যতে ঢাকার বাইরেও এ কার্যক্রম বিস্তৃত করা হবে।

৯৯৯ হেল্প ডেস্ক মোবাইল অ্যাপলিকেশন ডাউনলোড লিংক: http://bit.ly/2fqnhey

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে উন্মোচন করা হয় ন্যাশনাল হেল্প ডেস্কের অ্যাপ ও ওয়েবসাইট। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই অ্যাপ ও ওয়েবসাইট উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘ব্রিটিশরা ন্যাশনাল হেল্প ডেস্ক চালু করেছে ১৯৩৭ সালে, যুক্তরাষ্ট্র চালু করেছে ১৯৬৮ সালে, আমরা করলাম ২০১৬ সালে। এই সেবা দেওয়ার জন্য বড় শহরগুলোতে আলাদা পুলিশ বাহিনীসহ বিভিন্ন সুবিধা যোগ করে এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে অনেক দেশ।’ তিনি বলেন, ‘বিলম্বে হলেও নাগরিকদের জরুরি সেবা প্রাপ্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই আমরা টোল ফ্রি “৯৯৯” নম্বরটি চালু করেছি। এর ফলে জনগণের অতীব জরুরি সেবা প্রাপ্তি সহজতম হবে। এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের পথে আরও একধাপ অগ্রগতি বলেই আমার বিশ্বাস।’

মোবাইল অ্যাপ ব্যবহার করে ৯৯৯ জরুরি সেবার কলসেন্টারে সরাসরি ফোন, লাইভ চ্যাট, বিভিন্ন তথ্য খোঁজার জন্য সার্চ অপশন ব্যবহার করতে পারবেন নাগরিকেরা। এ ছাড়া এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে জরুরি প্রয়োজনে জরুরি সেবার বিভিন্ন তথ্য লোকেশনসহ জানা যাবে। কল সেন্টারের মাধ্যমে শুধু জরুরি সেবা (ভবিষ্যতে ভয়েস কলের মাধ্যমে) পাওয়া গেলেও ৯৯৯ হেল্প ডেস্কের ডিজিটাল মাধ্যম মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে (http://nhd.gov.bd/) জরুরি সেবা ছাড়াও সাধারণ সরকারি সেবা, জীবন ও জীবিকাবিষয়ক নানাবিধ তথ্য ও সেবা পাওয়া যাবে।

‘৯৯৯ হেল্প ডেস্ক’ মোবাইল অ্যাপলিকেশন ব্যবহার করে গ্রাহক নিজের ও নিকটবর্তী মানুষের জরুরি প্রয়োজনে কল সেন্টারে সরাসরি কথা বলতে পারবে। কল সেন্টারের প্রশিক্ষিত এজেন্ট সেবাগ্রহীতার চাহিদা অনুযায়ী পুলিশ, ফায়ার সার্ভিস বিভাগের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেবেন এবং প্রয়োজনীয় মুহূর্তে নাগরিকদের অ্যাম্বুলেন্স-সেবা প্রাপ্তিতে সহযোগিতা করবে।

এই অ্যাপ ব্যবহার করে সরাসরি কনটেন্ট এক্সপার্ট ও এজেন্টের সঙ্গে লাইভ চ্যাটের সুবিধাও রয়েছে। কেউ চাইলে জরুরি প্রয়োজনে প্রয়োজনীয় সেবা প্রাপ্তি সম্পর্কে আগে থেকেই অবহিত হতে পারবেন। এ তথ্য প্রতিনিয়ত পরিমার্জন, পরিবর্ধন ও হালনাগাদ করা হবে। ৯৯৯ অ্যাপ ও ওয়েবসাইটে জরুরি বা সাধারণ সেবা সম্পর্কে যেকোনো তথ্য খোঁজার জন্য একটি শক্তিশালী সার্চ অপশন রয়েছে, যা বাংলাদেশের সব সরকারি (.gov.bd) ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে পেতে সহায়তা করবে এবং এই অ্যাপের নিজস্ব কনটেন্ট ব্যাংক থেকে আপনাকে তথ্য প্রদর্শন করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে