,

৭০ থেকে নেমে ২২ শতাংশে দ‌রিদ্রতা : অর্থমন্ত্রী

133801orthomontriনিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দরিদ্রতা দূ‌রীকর‌ণ এবং উন্নয়‌ন অগ্রযাত্রার সাফল্য দেখে ‌আমাদের অভিনন্দন জানিয়ে গেছেন বিশ্বব্যাংকের প্রে‌সিডেন্ট জিম ইয়ং কিম। গত ৪০ বছরে দেশে দ‌রিদ্রতা ৭০ থেকে ২২ শতাংশ নেমে এসেছে। দেশের উন্নয়ন এখন ঊর্ধ্বমুখী। আজ বৃহস্প‌তিবার সকাল ১০টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে দেশের প্রথম ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেকসই এজেন্ডা এ‌গিয়ে নেওয়া শীর্ষক প্র‌তিপাদ্যে সম্মেল‌টির আয়োজক বাংলাদেশ ব্রান্ড ফোরাম এবং উদ্যোক্তা বিল্ড বাংলাদেশ।

সম্মেলনে অথর্মন্ত্রী বলেন, সমাজ ও প‌রিবেশের ওপর ই‌তিবাচক প্রভাব ফেলে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ধারণা বে‌শি আগের নয়। মাত্র আট বছর আগে এ আন্দোলন শুরু হয়। এটা এখনও সবাই জানে না। তি‌নি বলেন, ইনফরমেশন টেকনোল‌জির বিপ্লবের এই সময়ে ‌শিল্প বিকাশের পাশাপা‌শি সামা‌জিক দা‌য়িত্ব রয়েছে। তি‌নি আরও বলেন, এটা একটা গ্লোবাল অবজেক‌টিভ। ইনভেস্টমেন্ট সব সময় প্রভাব ফেলে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সামা‌জিক খাতে বি‌নিয়োগ আরও বাড়ানো দরকার।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ান অ্যাডভাইজ‌রি বোর্ড অন ইমপ্যাক্ট ইনভে‌স্টিং এর চেয়ারেপারসন রোজমে‌রি অ্যা‌ডিস, ইউকের ডে‌ভিড ক্যা‌রিংটন, ভারতের অ‌ভি‌জিৎ রায়, অস্ট্রে‌লিয়ার কো‌রিন প্রো‌স্কি। দিনব্যাপী এ সম্মেলনে চার‌টি মৌলিক ‌শিল্পের চার‌টি বিশেষা‌য়িত প্যানেল আলোচনার অ‌ধিবেশন ছিলে। আর্থিকভাবে মুনাফা অর্জনের চেয়ে সমাজ ও প‌রিবেশের ওপর ই‌তিবাচক প্রভাব প‌ড়ার বিষয়‌টিকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বে‌শি বিবেচনায় রাখা নিয়ে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সা‌মিট আয়োজনের এই উদ্দেশ্য।

সা‌মিটে বক্তারা বাংলাদেশের ফিন্যা‌ন‌সিয়াল ইন‌স্টি‌টিউশন, কৃষি খাদ্য নিরাপত্তা, তৈরি পোশাক এবং স্বাস্থ্য ও কল্যাণ খাতে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এর প্রভাব ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সি‌নিয়র ইকোন‌মিক অ্যাডভাইজার ফয়সাল আহমেদ, এ‌সিআই এ‌গ্রি বিজনেসের নির্বা‌হী প‌রিচালক ড. এফ এইচ আনসারী, বি‌জিএমইএ’র ঊর্ধ্বতন সহসভাপ‌তি ফারুক হাসান এবং ইমারজে‌ন্সি স্পেশা‌লিস্ট ও শিক্ষা‌বিদ ড. রেজা আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে