,

মেট্রোরেলের বিধিমালা চূড়ান্ত

 

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের বিধিমালা চূড়ান্ত করে গত ৩ নভেম্বর ‘মেট্রোরেল বিধিমালা, ২০১৬’-এর গেজেট জারি করেছে সরকার। বিধিমালা অনুযায়ী মেট্রোরেল স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য লাইসেন্স ফি বাবদ ২০০ কোটি টাকা ব্যাংকে জমা রাখতে হবে। আর এ লাইসেন্সের মেয়াদ থাকবে ২৫ বছর।

metro_rail-400x250-1
ভাড়া নির্ধারণ কমিটি মেট্রোরেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার হার নির্ধারণ করে সুপারিশ করবে। এক্ষেত্রে কমিটি রুট, আরোহণের দূরত্ব এবং প্রাপ্তবয়স্ক, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিদের বিবেচনায় নেবে। একই সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক বিষয় এবং অন্যান্য গণপরিবহনের ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে ভাড়া নির্ধারণ করবে কমিটি। ‘মেট্রোরেল আইন, ২০১৫’ অনুযায়ী বিধিমালা করতে গত বছরের অক্টোবরে খসড়া বিধিমালা প্রণয়ন করা হয়। খসড়া মেট্রোরেল বিধিমালার উপর ২৫ অক্টোবর পর্যন্ত মতামত নেওয়া হয়।
বিধিমালায় বলা হয়েছে, মেট্রোরেল স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য লাইসেন্স ফিস বাবদ ২০০ কোটি টাকা ব্যাংকে জমা রাখতে হবে। এ পরিমাণ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে দিতে হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের নেতৃত্বে ছয় সদস্যের একটি বাছাই কমিটি লাইসেন্স প্রদান ও নবায়ন করবে। কমিটি আবেদন পাওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে সবকিছু যাচাই-বাছাই এবং বিস্তারিত অনুসন্ধানের পর সরকারের কাছে লাইসেন্স দিতে বা না দিতে সুপারিশ করবে।

আবেদনকারী মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য সেবা দিতে এবং লাইসেন্সের শর্ত পূরণে সক্ষম হলে সরকার ৩০ দিনের মধ্যে আবেদনকারীকে লাইসেন্স ইস্যু করবে। শর্তপূরণ না করায় লাইসেন্স ইস্যু না করলে ১৫ দিনের মধ্যে তা আবেদনকারীকে জানাবে। নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়ে মুক্তি পাওয়ার পর ৫ বছর পার না হয় বা দেউলিয়া ঘোষিত হওয়ার পর কেউ ওই দায় থেকে মুক্তি না পায় তাহলে সেই ব্যক্তি মেট্রোরেল পরিচালনার লাইসেন্স পাওয়ার যোগ্য হবেন না বলে বিধিমালায় বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, লাইসেন্স হস্তান্তর করতে হলে কমপক্ষে ১০ বছর মেট্রোরেল পরিচালনার পর তা করতে হবে।
মেট্রোরেলের রুট হবে উত্তরা তৃতীয়পর্ব থেকে পল্লবী, বেগম রোকেয়া সরণি পশ্চিমপাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট, হোটেল সোনারগাঁও, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত।

মেট্রোরেলের স্টেশনগুলো হবে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় ও মতিঝিল।
গত ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল (এমআরটি লাইন-৬) প্রকল্পের নির্মাণ কাজ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ঢাকা মহানগরীর যানজট নিরসনে মেট্রোরেলের রুট হবে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে