,

প্রধানমন্ত্রীর মহানুভবতা, ফেডারেশনের হুমকি!

 

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধানমন্ত্রী যাকে মহানুভবতা দেখালেন তাকে হুমকি দিচ্ছে একটি ক্রীড়া ফেডারেশন!এ অভিযোগ করেছেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। দৈনিক প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। সাক্ষাৎকারটি বুধবার ছাপা হয়।

image-5437

এসএ গেমসে সোনাজয়ীদের বাড়ি দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরায় সেই বাড়ি তৈরি হচ্ছে। সাময়িক ব্যবস্থা হিসেবে একটি ফ্ল্যাটে উঠেছেন তিনি, যার ভাড়াও বহন করবে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে দীর্ঘ ১৫ বছর কাটিয়েছেন রাজধানীর খিলগাঁও থানার সিপাহিবাগে পানির ওপর টং ঘরে। টংঘর থেকে ফ্ল্যাট – জীবনের এই বিশাল পরিবর্তন উপলক্ষে প্রথম আলো সাক্ষাৎকারটি নেয়।

সাক্ষাতকারে অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেনমাবিয়া আক্তার সীমান্ত। তিনি বলেন, এসএ গেমসে সোনা জেতার পর আমার জীবনে বাহ্যিক পরিবর্তন এসেছে, কিন্ত খেলাটা হারিয়ে যেতে বসেছে। ছয় মাস আগে দায়িত্ব নেয়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি আমাকে কোথাও পাঠাচ্ছে না। তবে আমি নিজের পারফরম্যান্সটা ধরে রাখার চেষ্টা করছি।

এ অবস্থায় হতাশা ব্যক্ত করে স্বর্ণজয়ী এ নারী ক্রীড়াবিদ বলেন, মনে হচ্ছে, আমার সামনে অন্ধকার অপেক্ষা করছে। আমি ফেডারেশনের নতুন কমিটির রোষানলে পড়েছি। ফেডারেশনের সভাপতি সাহেব আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছেন। আপত্তিকর ভাষায় গালাগাল পর্যন্ত করা হয়েছে। এমন অবস্থার মধ্যে পড়ব আমি ভাবিনি।

ফেডারেশনে নতুন কমিটির সঙ্গে তার দ্বন্দ্বটা কী নিয়ে জানতে চাইলে সীমান্ত বলেন, এসএ গেমসে আমি সোনা জয়ের সময় ফেডারেশন সভাপতি ওখানে ছিলেন না, তার আগেই চলে আসেন। তিনি আসার পর কেন সোনা জিতলাম, এটাই তাঁর ক্ষোভের কারণ। তাই আমাকে গত চারটি টুর্নামেন্টে পাঠানো হয়নি।

সীমান্ত সবচাইতে গুরুতর অভিযোগ করেন,পরশু ফেডারেশনের সভায় নাকি সিদ্ধান্ত হয়েছে, আমাকে যেখানে পাওয়া যাবে সেখানে মারবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে