,

পরিবারের সঙ্গে মিলেছে তামিমের ডিএনএ

tamim-chowdhury_17922নিজস্ব প্রতিবেদক : জঙ্গিনেতা তামিম চৌধুরীর ডিএনএ নমুনা তাঁর কানাডায় অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে মিলেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানান।

আইনগতভাবে তামিম চৌধুরীর লাশ শনাক্তের জন্য তাঁর ডিএনএ নমুনা নিয়ে যায় কানাডা সরকার। গত মাসে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

পুলিশ বলছে, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার সমন্বয়ক ও পরিকল্পনাকারী ছিলেন।

গত ৪ অক্টোবর অনলাইনে প্রকাশিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাময়িকী রুমাইয়াহতে তামিমকে তাদের ‘বাংলার সামরিক ও গুপ্ত হামলার সাবেক প্রধান’ হিসেবে উল্লেখ করা হয়।

গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে তামিম ও তাঁর দুই সহযোগী নিহত হন। তাঁদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে