,

বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

bnpনিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার সকাল থেকে জলকামান ও সাজোয়া যান নিয়ে অবস্থান করছে বিপুলসংখ্যক পুলিশ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সামনে রেখে পুলিশ কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, অন্যান্য দিনের তুলনায় কার্যালয়ের সামনে সকাল থেকে বাড়তি পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, আজকে আমাদের গণজমায়েতের মতো কোনো কর্মসূচি নেই। তারপরও পুলিশের এ ধরনের উপস্থিতি নজিরবিহীন।

শায়রুল কবির আরও বলেন, ইতিমধ্যে উদ্ভুত পরিস্থিতি ঘিরে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এজন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কার্যলয়ে ভেতরে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে