,

কাফরুলে জব্দ মানব কঙ্কালগুলো ময়মনসিংহ থেকে আনা হয়েছিল

30403-untitled-2নিউজ ডেস্ক : সম্প্রতি কাফরুলের ফ্ল্যাট বাসা থেকে জব্দ করা মানব কঙ্কালগুলো আনা হয়েছিল ময়মনসিংহ এলাকা থেকে। শিক্ষার্থীদের কাছে এসব কঙ্কাল চড়ামূল্যে বিক্রি করা হতো। কঙ্কাল বাণিজ্যের এই চক্রটিকে ধরতে পুলিশ ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালাচ্ছে। আটকৃত নুরুজ্জামান ওরফে কামরুজ্জামান (৩৮) নিজেকে মেডিক্যাল কলেজের শিক্ষার্থী পরিচয় দিলেও কোনও পরিচয়পত্র তিনি দেখাতে পারেননি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের পুলিশের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুজ্জামান ওরফে কামরুজ্জামান পুলিশের হাতে আটক হওয়ার পর নিজেকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থী পরিচয় দিয়েছিল। তবে কোনও পরিচয়পত্র সে দেখাতে পারেনি। তাকে নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। এই ব্যবসার সঙ্গে একটি চক্র জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কঙ্কালগুলোর কয়েকটি ময়মনসিংহ অঞ্চল ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। সব কঙ্কাল বিক্রি করার কথা স্বীকার করেছেন নুরুজ্জামান।

রাজধানীর কাফরুলের ইটখোলার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে শনিবার (৫ নভেম্বর) বিকালে ৩৩টি মানব কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

উপকমিশনার জানান, বহুতল ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটটি থেকে কার্টন ভরা মানব কঙ্কাল পাওয়া গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাড়িটির মালিক ইলিয়াস সাইফুল্লা সাংবাদিকদের জানান, ‘ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটটি গতমাসে নুরুজ্জামান নামে এক ব্যক্তি চিকিৎসক পরিচয় ভাড়া নেন। শনিবার দুপুরের দিকে বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের বাসিন্দা একজন ব্যাংক কর্মকর্তা বিকট গন্ধ পেয়ে দ্বিতীয় তলার দরজায় নক করেন। তবে ভাড়াটিয়া নুরুজ্জামান দরজা খুলতে দেরি করেন। এরপর কিছুক্ষণ পর দরজা খুললে ওই ব্যাংক কর্মকর্তা সেখানে কার্টনভর্তি কঙ্কাল দেখতে পান। এরপর তিনি ঘটনাটি জানান। আর সঙ্গে সঙ্গেই আমি বিষয়টি থানায় জানাই। এরপর পুলিশ এসে অভিযান চালায়।’

তিনি বলেন, নুরুজ্জামানের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি মিডফোর্টের চিকিৎসক পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। তার সঙ্গে আরও দুজন কর্মচারীও ছিল। তবে তাদের এখন পাওয়া যাচ্ছে না। পুলিশের ভাড়াটিয়া তথ্য ফরমে তার সব তথ্য দেওয়া আছে।

অপরদিকে ঘটনাস্থলে কাফরুল থানার উপপরিদর্শক আব্দুস সালাম সাংবাদিকদের জানান, ওই ব্যক্তির নাম কামরুজ্জামান। তার বয়স ২৫/২৬ হবে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী সে। আমরা বিষয়টি যাচাই বাছাই করছি। এসব কঙ্কাল বাসায় নিয়ে আসার সময় আপনার চোখে পড়েনি কখনও? এমন প্রশ্নের জবাবে বাড়িওয়ালা বলেন, ‘আমরা দেখতাম উনি ও তার লোকেরা কার্টন নিয়ে আসে, তবে সন্দেহ করতাম না কখনও।

কারণ, রাজধানীর শ্যামলীতে তার একটা খাবার হোটেল আছে। সেই খাবার হোটেলের জিনিসপাতি হবে বলে ধারণা করেছি।’ ভাড়াটিয়া কেমিক্যাল ব্যবসা করতো বলেও শুনেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের পাশে তার থাইগ্লাস ও অ্যালুমিনিয়ামের দোকান আছে। ফ্ল্যাটের ভেতরে চার থেকে পাঁচটি কার্টনের কঙ্কাল দেখা গেছে। এছাড়াও ব্যাগের ভেতরেও কঙ্কাল দেখা গেছে। তবে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি অস্বীকার করে বলেন, ভাই এতো দ্রুত সময়ের মধ্যেই কে ছড়ালো এই ঘটনাটি। আসলে একজন মেডিকেলের ছাত্রের কাছে কঙ্কাল থাকতেই পরে। এ বিষয়টি আসলে কিছু নয় বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবার আমার সংবাদে “লাশ সিদ্ধ করে কঙ্কাল বিক্রি” শাহবাগে ও মিটফোর্ড ওষুধের ফার্মেসী, বিভিন্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে মোবাইল নম্বরসহ কঙ্কল বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে