,

নাসিরনগর যাচ্ছে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিনিধি দল

sector-comadorsm20161106210802ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা পরিদর্শনে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ প্রতিনিধি দল।

রোববার (০৬ নভেম্বর) সংগঠনটির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিরনগরের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ফোরামের একটি প্রতিনিধি দল সোমবার (০৭ নভেম্বর) নাসিরনগর পরিদর্শন করবে। এতে নেতৃত্ব দিবেন ফোরামের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, সংগঠনের মহাসচিব বীর উত্তম মুক্তিযোদ্ধা, লেখক ও কলামিস্ট হারুন হাবীব।

বিশিষ্ট মুক্তিযোদ্ধারা ও ফোরামের কেন্দ্রীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতারা এ প্রতিনিধি দলে যুক্ত হবেন। ঢাকা থেকে যাত্রা করে প্রতিনিধি দলটি সকাল ১১টার দিকে নাসিরনগরে পৌঁছবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিনিধি দলের নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে