,

আবার চালু হচ্ছে সিটিসেল

167879_14আদালতের নির্দেশে আজ রোববার সন্ধ্যায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে। সিটিসেলের জন্য বরাদ্দ তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করায় আবার কার্যক্রম চালাতে পারবে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেন, সিটিসেলের তরঙ্গ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আজ থেকে তারা কার্যক্রম চালাতে পারবে।

এর আগে গত বৃহস্পতিবার অপারেটরটির বন্ধ হওয়া তরঙ্গ অবিলম্বে পুনর্বহাল করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। সেই নির্দেশ অনুযায়ী বিটিআরসি এ ব্যবস্থা নিল।

আদালতের নির্দেশ অনুযায়ী তরঙ্গ ফেরত পেতে হলে ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এতে ব্যর্থ হলে তাদের তরঙ্গ আবার বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।

গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। বিটিআরসির ওই সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে সিটিসেল গত ২৪ অক্টোবর উচ্চ আদালতে আবেদন করে। সেদিন আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে