,

কুনিও হত্যা: প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার

atok_নিউজ ডেস্ক : রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি এবং খাদেম রহমতুলাহ হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে রংপুরের শাহাবাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৬), একই উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে এরশাদ আলম (২৮) ও মনতাজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৩) এবং পশুয়া খাঁপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আল-আমিন (২০)।

পুলিশ জানায়, সাহাবাজপুর গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার কাছে গোপন আস্তানায় বসে বৈঠক করছিল জেএমবির কয়েকজন সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে পুলিশ সেখানে অভিযান শুরু করলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাসুদ করিম, কনস্টেবল আসাদ, কোতোয়ালি থানার কনস্টেবল কুতুবসহ চারজন আহত হন।

পুলিশও আত্মরক্ষার্থে প্রায় ৬ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তলসহ দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল এ) আতাউর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোসি ও মাজারের খাদেম রহতম আলী হত্যাসহ বাহাই নেতা রুহুল আমিনকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ও সদস্য ইছাহাক আলীর বাড়িও পীরগাছার পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে