,

নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের কোনো ছাড় নয় : তথ্যমন্ত্রী

photo-1478335360নিউজ ডেস্ক : ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা বাংলাদেশের শান্তি বিনষ্টের চক্রান্তের একটি অংশ বলে মনে করেন তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, এসব হামলায় জড়িতদের এক চুলও ছাড় দেওয়া হবে না।

আজ শনিবার শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইনু বলেন, বাংলাদেশে এখনো স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্টের চক্রান্ত অব্যাহত আছে। এরই অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।

‘আমি মনে করি যে,  ব্রাহ্মণবাড়িয়ার সংখ্যালঘুদের ওপরে আক্রমণ, মন্দিরের ওপর আক্রমণ তা বাংলাদেশের শান্তি বিনষ্ট করার, স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্তেরই একটা অংশ। আমরা শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার আমরা নীতিগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। একইসঙ্গে এটা পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণকারী কেউই রেহাই পাবে না’, বলেন তথ্যমন্ত্রী।

‘যুদ্ধাপরাধী বা বঙ্গবন্ধুর খুনিরা যেমন রেহাই পায়নি, জঙ্গি সন্ত্রাসীরা যেমন রেহাই পাচ্ছে না তেমনি সংখ্যা লঘুদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের একচুল ছাড়ও দেওয়া হবে না, রেহাইও দেওয়া হবে না। এ ছাড়া আমরা মনে করি যেহেতু একটা চক্রান্ত অব্যাহত আছে সংবিধানের বিরুদ্ধে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, সেই হিসেবে বিএনপি জামায়াতের ওপর সতর্ক দৃষ্টি রাখা উচিত’, যোগ করেন ইনু।

প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এটাই সরকারের সিদ্ধান্ত। এর বাইরে বিচ্ছিন্ন মন্তব্যকারীদের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।

ইনুর বক্তব্যের সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলামসহ জাসদের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে