,

বরিশালে একতলা লঞ্চ চলাচল বন্ধ

lonchনিউজ ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে একতলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু সরকার এই তথ্য জানান। আজমল হুদা মিঠু সরকার জানান, নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় ৬৫ ফুটের নিচে একতলা সকল নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ সকাল ১০টায় এমএল লিমা ২ ও এমএল বিসমিল্লাহ নামে দুটি লঞ্চ ছেড়ে গেলে তা ফেরত আনা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের ছোট নৌযান চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান। অভ্যন্তরীণ রুটের অন্যান্য লঞ্চগুলোকেও বিশেষ সতর্কতা অবলম্বন করে নদীপথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। শুক্রবার রাতে ও আজ শনিবার ভোর থেকেই উপকূলের সর্বত্র বৃষ্টিপাত হচ্ছে। মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। স্থানীয় আবহাওয়া দপ্তর আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টির সাথে মৃদু বাতাস বইছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় নাদার প্রভাবে আজ সারাদিনই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে