,

‘বিএনপির সহায়তায় জামায়াত-শিবির বারবার সাম্প্রদায়িক হামলা করছে’

taranaনিজস্ব প্রতিবেদক : বিএনপির সহায়তায় বারবার জামায়াত-শিবির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো হামলার মতো সাম্প্রদায়িক হামলা করছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা। বাংলাদেশ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। এই সম্প্রীতি নষ্ট করার জন্য জামায়াত-শিবির বিএনপির সহায়তায় বারবার এ ধরনের হামলা করছে।

তিনি আরো বলেন, ‘ইতিপূর্বে যেসব স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে সরকার দ্রুত আইনি ব্যবস্থা নিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।’

এ সময় বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের বিষয়ে তারানা হালিম বলেন, সিটিসেল কম্পানি আদালতের আদেশ অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করতে বাধ্য।

পরে তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতবিনিময় সভায় বক্তব্য রাখে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক শিবলী সাদিক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে