,

দেশের রাজনীতির জন্য খালেদা উপযুক্ত নয় : ইনু

inu3নিউজ ডেস্ক : বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনীতি ও গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া এখন পর্যন্ত জাতীয় চার নেতার খুনিদের রক্ষার রাজনীতি অব্যাহত রেখেছেন। তিনি রাজনীতির বিষবৃক্ষ। এই খুনি রক্ষার রাজনীতি অব্যাহত থাকলে তা রাজনীতি ও গণতন্ত্রের জন্য হুমকি। জেল হত্যা দিবসে দলমত নির্বিশেষে সবাই এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। চার জাতীয় নেতাকে সম্মান জানিয়েছে। শুধুমাত্র খালেদা জিয়া ও বিএনপি জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি। সুতরাং বেগম খালেদা জিয়ার বিষয়ে সর্তক হওয়া দরকার। তিনি দেশের রাজনীতির জন্য উপযুক্ত নয়।

ইনু বলেন, জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে খুনি ও তাদের পৃষ্ঠপোষকরা বাংলাদেশকে সাম্প্রদায়িকতা এবং পাকিস্তান পন্থার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালিয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়া। আর সেই বিষবৃক্ষটা হলো বিএনপি নামক একটি দল।

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে