,

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত : স্বরাষ্ট্রমন্ত্রী

kamal-khanনিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা শনাক্ত করা হয়েছে। কারা কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে তাও নিরুপণ করা সম্ভব হয়েছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা নেই। আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি বিশেষ টিম ওই এলাকা পরিদর্শন করেছে। একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের টিমও সেখানে গেছে। আমরা বোঝার চেষ্টা করেছি আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কোনো গ্যাপ ছিল কিনা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমাদের বাহিনীর কোথাও কোনো গ্যাপ ছিল না। তারপরও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। স্থানীয় ওসিকে প্রত্যাহার করেছি এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন শতভাগ নিরাপদ। তারপরও এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে