,

আজ থেকে বাজারে মিলবে ইলিশ

0920558

নিউজ ডেস্ক : জেলেপাড়ায় এখন সাজসাজ রাব। জেলেপল্লীগুলোতে আনন্দ আবহ। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল বুধবার থেকে ইলিশ ধরতে উপকূলীয় এলাকাসহ নদ-নদীতে নেমে পড়েছেন জেলেরা। ইলিশের আড়তগুলো আবার সরগরম হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার থেকে আবারো বাজারে মিলবে অমৃত স্বাদের ইলিশ।

এবারের মৌসুমে রুপালি ইলিশের প্রাচুর্য অভাবনীয়। ইলিশ আহরণের জন্য সারা দেশের জেলেরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বাণিজ্যিক ট্রলার, যান্ত্রিক-অযান্ত্রিক নৌযান নিয়ে বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকাসহ দেশের নদ-নদীতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কেউ পুরনো ট্রলার নতুন সাজে সজ্জিত করেছেন, কেউ নতুন করে ট্রলার তৈরি করেছেন, আবার অনেকে পুরনো ছেঁড়া জাল মেরামত করেছেন। তাদের যেন তর সইছিল না। কবে পেরুবে ২ নভেম্বর। গত মধ্যরাতেই তারা নেমে পড়েন ইলিশ ধরায়।

এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের ইলিশের প্রকল্প পরিচালক এ বি এম জাহিদ হাবিব বলেন, আশ্বিন মাসের চাঁদের ওপর নির্ভর করে প্রজনন মৌসুম। আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরের দিনগুলো ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময়। এ কারণে এবার কিছুটা সময় পিছিয়েছে। তা ছাড়া নিষেধাজ্ঞার আগে ডিমসহ ধরা পড়লেও তখন অপরিপক্ব ছিল। তিনি বলেন, প্রজনন মৌসুমে কঠোরভাবে ইলিশ ধরা বন্ধ রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে