,

সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে আমরা জিরো টলারেন্সের কাজ করছি : আইজিপি

igpনিউজ ডেস্ক : দেশে জঙ্গি ও সন্ত্রাসের ইন্ধন জোগাতে ইসরাইলের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরির্দশক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে গ্রাম-বাংলার প্রত্যন্ত এলাকায় কমিউনিটি পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে আমরা জিরো টলারেন্সের কাজ করছি। জঙ্গিরা ইসলাম ও কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করছে। মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন হতে হবে।

আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নবনির্মিত পাগলা থানা ভবন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

এ সময় পুলিশ প্রধান আরো বলেন, পুলিশ সমস্যা চিহ্নিত করবে এবং সমাধান করবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। এ জন্যই থানার উদ্বোধন করা হয়েছে। গরিব ও অসহায় মানুষ যেন থানায় এসে শান্তি নিয়ে ফিরে যান।

থানা ভবন উদ্বোধন শেষে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোমতাজ উদ্দিন, পাগলা থানার জন্য বিনামূল্যে জমিদানকারী মুরাদ আহমেদ, মাহমুদা ইদ্রিস, দত্তের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোখসানা বেগম, পাগলা থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রধান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে