,

শেখ হাসিনা টুঙ্গিপাড়া যাচ্ছেন রবিবার

30549নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আগামী ৬ নভেম্বর রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন। ওই দিন দুপুর ২ টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছবেন। দুপুর আড়াইটায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুস্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এক ঘণ্টা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে অবস্থানের পর বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর দলীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে