,

শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধার

sahjalalনিউজ ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৪ কেজি সোনা উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শুল্ক কর্তৃপক্ষ এই সোনা উদ্ধার করে। শুল্ক কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটটির কার্গোতে গার্মেন্টস পণ্য হিসেবে আনা একটি পণ্যের চালান আটক করে শুল্ক কর্তৃপক্ষ। চালানের ভেতরে লুকানো ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে ১৪ কেজি ১০০ গ্রাম সোনা পাওয়া যায়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর বলেন, উদ্ধার হওয়া সোনার মধ্যে রয়েছে প্রতিটি এক কেজি ওজনের ১৩টি সোনার বার, প্রতিটি ১১৬ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার এবং ১৮৩টি সোনার চেইন। সোনা উদ্ধারের এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় শুল্ক কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে