,

লামায় ২ অপহরণকারি গণপিটুনিতে নিহত

bandarbanবান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় গণপিটুনিতে ২ অপহরণকারী সন্ত্রাসী নিহত হয়েছে। অপহৃত ৪ শ্রমিককে উদ্ধার করেছে গ্রামবাসী। গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার সময় এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীরা অপহরণকারী ২ সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। গ্রামবাসীর গণপিটুনিতে ২ অপহরণকারী সন্ত্রাসীর মৃত্যু হয়। তবে নিহত অপহরণকারীদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসেন জানান, অপহরণকারী ২ সন্ত্রাসী গণপিটুনিতে মারা যাবার খবর পেয়েছি। কিন্তু ঘটনাস্থল খুবই দুর্গম আর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় লাশ উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। তবে অপহৃত ৪ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাছা এলাকা থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা গত মঙ্গলবার রাতে নয়টার দিকে ৪ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবরে গ্রামবাসীরা সন্ত্রাসীদের ধাওয়া করে পিছু নেয়। এ সময় অপহরণকারী সন্ত্রাসীরা গ্রামবাসীকে লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী চারদিক থেকে জঙ্গলে ঘেরাও করে অপহরণের চারঘন্টা পর অপহৃত ৪ শ্রমিকদের উদ্ধার করেছে। অপহৃতরা হলেন- মনোয়ার আলম (৬০), কালাভুতু (৩৪), জকির আলম (৩৫) এবং জাবের আহমেদ (৩২)।

ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন জানান, গ্রামবাসীরা অপহরণকারীদের পিছু নিয়ে ধাওয়া দিয়ে জঙ্গল ঘেরাও করে অপহৃত ৪ শ্রমিককে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী দলের ২ সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসীরা। এতে গণপিটুনিতে ২ সন্ত্রাসীর মৃত্যু হয়। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে