,

হাইটেক পার্কের কাজ দ্রুত শেষ করার সুপারিশ

 

নিজস্ব প্রতিবেদক : হাইটেক পার্কগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ইমরান আহমদের সভাপতিত্বে এ সুপারিশ করা হয়।বৈঠকে টেলিটকের কার্যক্রম নিয়ে বিগত সভার সিদ্ধান্ত অনুয়ায়ী টেলিটকের দাখিলকৃত প্রতিবেদনের পর্যালোচনা, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, কালিয়াকৈর, শেখ হাসিনা হাইটেক পার্ক, যশোর এবং সিলেট হাইটেক পার্কের (সিলেট ইলেকট্রনিকস সিটি) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

image-4336

পরের বৈঠকে শুধু টেলিটকের কার্যক্রম সম্পর্কে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকে জানানো হয়, দেশে বর্তমানে মোট ২৮টি হাইটেক পার্ক স্থাপনের প্রকল্প চালু আছে। এই পার্কগুলো স্থাপিত হলে তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশ নেন।ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, আইসিটি ডিভিশনের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে