,

রংপুরে দুই ছাত্রীকে গণধর্ষণ, আটক ৫

image-5759রংপুর প্রতিনিধি : গণধর্ষণের শিকার হয়েছেন রংপুর নর্দান নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রী। এই অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর ওই দুই ছাত্রী একাডেমিক নোট নেয়ার জন্য আলমগীর নামে তাদের এক বন্ধুর ম্যাচে যান। এ সময় পাঁচ বন্ধু মিলে দুই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন।

পুলিশ জানায়, ঘটনাটি যেন প্রকাশ না করে এ ব্যাপারে নানা ভয়-ভীতি দেখায় এবং দুই ছাত্রীকে আটক করে রাখে অভিযুক্তরা। ছাত্রীদের কাছে ৬০ হাজার টাকাও দাবি করেন তারা। পরে ছাত্রীরা ১০ হাজার টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে এ ঘটনা যেন কেউ জানতে না পারে সে ব্যাপারে শাসিয়ে দেয় ধর্ষকরা।

এক পর্যায়ে দুই ছাত্রীর বন্ধুমহল, তাদের পরিবার এবং ইনস্টিটিউট কর্তৃপক্ষের মধ্য বিষয়টি জানাজানি হয়ে যায়। মঙ্গলবার ইনস্টিটিউটে এ ব্যাপারে শালিস বৈঠক হয়। পরে দুই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করে। আলমগীর ছাড়া বাকি চার যুবকের নাম মানিক, পলাশ, শাহ আলম ও শাকিল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি। পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে