,

আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

untitled-1নিউজ ডেস্ক : চট্টগ্রামের আগ্রাবাদে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে এ সংঘর্ষ চলে। এ সময় বিবদমান দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে জসিম নামের এক ছাত্রলীগকর্মী জখম হয়েছে বলে জানায় পুলিশ। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগকর্মীরা অস্ত্র ও ধারালো কিরিচ ব্যবহার করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান জানান, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

photo-1478018537পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক ছাত্রলীগ নেতা স্থানীয় কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমন পক্ষের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এর আগে আরো কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এর রেশ ধরে বিকেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা গুলি ব্যবহার করে। এ সময় দুই পক্ষের কর্মীদের হাতে অস্ত্র দেখা যায়। ঘটনার সময় আগ্রাবাদ ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে