বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়কর মেলার প্রথম দিনেই ২০০ কোটি

batআয়কর মেলার প্রথম দিনে সারা দেশে কর আদায় হয়েছে ২০০ কোটি টাকা, যা গত বছরের মেলার প্রথম দিনের চেয়ে ২৫ শতাংশ বেশি। মঙ্গলবার মেলার কার্যক্রম শেষে রাতে জাতীয় রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রথম দিনের মেলায় রিটার্ন দাখিল করেছেন ১৬ হাজার ৮৬ জন করদাতা, যা গতবারের মেলার প্রথম দিনের চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ বেশি। ৫৯ হাজার ২৯২ জন কর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবা নিয়েছেন। নতুন ই-টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) নিয়েছেন চার হাজার ৮৭৫ জন। এ সংখ্যা গত বছরের প্রথম দিনের চেয়ে ৮০ দশমিক ২২ শতাংশ বেশি।
মঙ্গলবার রাজধানী ঢকাসহ সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় আয়কর মেলা শুরু হয়েছে।
ঢাকায় আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী দুপুরে মেলার উদ্বোধন করলেও সকাল থেকেই করদাতারা মেলা প্রাঙ্গণে উপস্থিত হন।
সকাল ১০টা থেকে বিভিন্ন কর অঞ্চলের বুথে করদাতাদের ভিড় দেখা যায়। তাদের কাউকে আয়কর রিটার্ন ফরম পূরণ, কাউকে দেখা যায় ফরম পূরণ শেষে নির্ধারিত অংকের টাকা ব্যাংকের বুথে জমা দিতে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলায় ভিড় আরও বেড়ে যায়।
এনবি আর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, প্রথম দিনেই মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। বাকি দিনগুলোতে করদাতাদের ভিড় আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
দ্বিতীয় দিন
মেলার দ্বিতীয় দিন বুধবার বিকালে মেলা প্রাঙ্গণে ‘ট্যাক্স ক্যালকুলেটর’ হস্তান্তর অনুষ্ঠান হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে প্রধান অতিথি থাকবেন।
এনবি আর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার। এছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত কর শিক্ষণ ফোরামের রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে দুপুর ২টায় সনদপত্র বিতরণ করবেন এনবি আর চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু