,

বাংলাদেশ- নেপালের মধ্যে দুইটি জলবিদ্যুৎ প্রকল্প চুক্তি

capture2নেপালের সাঙ্খুশি নদীতে দুইটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার চুক্তি করেছে নেপাল ও বাংলাদেশ। দুই দেশের সরকার যৌথভাবে এই প্রকল্পটির চুক্তি করে। চুক্তি অনুযায়ী, জলবিদ্যুৎ প্রকল্পে নেপালে বাংলাদেশ সরকার বিনিয়োগ করবে বলে নেপালের স্থানীয় গণমাধ্যম জানায়।
ঢাকা ট্রিবিউনের বরাত দিয়ে মডার্ন পাওয়ার সিস্টেমের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নেপালের প্রতিনিধিদের সঙ্গে এই চুক্তিটি করেন। তিনি এই চুক্তিটিকে নেপালের সঙ্গে বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার অংশও মনে করেন। এই জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ বাংলাদেশ আমদানি করা হবে।
প্রকল্পটির বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এই প্রকল্পে ১১১০ মেগাওয়াট সাঙ্খুশি-২ ও ৫৩৬ মেগাওয়াট সাঙ্খুশি-৩ জলবিদ্যুৎ উৎপাদন হবে। এদিকে কাঠমান্ডু পোস্টেও এক প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটি বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) আঞ্চলিক বাণিজ্য উদ্যোগের জন্য গড়ে তোলা হবে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট ও মডার্ন পাওয়ার সিস্টেম

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে