,

রাজধানীতে বসবে ৫০০ ড্রিংকিং ওয়াটার ট্যাঙ্ক

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে স্বাস্থ্যসম্মত আধুনিক টয়লেটের পাশাপাশি ফুটপাথ ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ ড্রিংকিং ওয়াটার ট্যাঙ্ক বসানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

image-4216

রাজধানীর ওসমানী উদ্যানে সোমবার আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত দু’টি পাবলিক টয়লেট উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় এবং অ্যাইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে ওয়াটার এইড নতুন এ দু’টি পাবলিক টয়লেট স্থাপন করেছে।

মেয়র বলেন, এখন আমরা পাবলিক টয়লেট নির্মাণ করছি। শিগগিরই নগরীর অক্লান্ত পরিশ্রমী মানুষ ও পথচারীদের জন্য শহরের বিভিন্ন স্থানে ৫০০ ড্রিকিং ওয়াটার ট্যাঙ্ক স্থাপনের কাজ শুরু করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল এবং ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

আধুনিক ও দৃষ্টিনন্দন এ টয়লেট দু’টি নারী ও শারীরিক প্রতিবন্ধীবান্ধব পাবলিক পথচারী ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ও সহজে ব্যবহার করতে পারবেন। এ টয়লেটে নারী এবং পুরুষের জন্য আলাদা কক্ষ, লকার, হাতধোয়ার জায়গা এবং বিশুদ্ধ খাবার পানির সুবিধা রয়েছে। এগুলোতে ২৪ ঘন্টা বিদ্যুৎ এবং সিসি টিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্ন কর্মী ও মহিলা কেয়ারটেকার থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে