,

অস্ত্রধারী দুই নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় সংঘর্ষকালে ছাত্রলীগের যে দুই নেতার হাতে অস্ত্র দেখা গিয়েছিল তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।এ দুজন হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

gulistan1477908088

সোমবার ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় মো. সাব্বির হোসেন ও মো. আশিকুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী, হকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় একদল যুবক ব্যবসায়ী ও হকারদের ধাওয়া করে। ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেনকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়। এ সময় তার পাশে পিস্তল হাতে দেখা যায় আশিকুরকে। এ নিয়ে গণমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে