,

কিবরিয়া হত্যা : মেয়র আরিফুলের জামিন নামঞ্জুর

kibriyaaনিউজ ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ এই আবেদন নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরী আগেই উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।

বিস্ফোরক মামলাটি বিচারের জন্য গত ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়ার জন্য মামলাটি গত ২৭ অক্টোবর পুনরায় হবিগঞ্জে ফেরত পাঠানো হয়। সোমবার উক্ত মামলায় আরিফুল হকের জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে