,

২ ডিসেম্বর থেকে বিশ্ব ইজতেমা

ejtamaনিজস্ব প্রতিবেদক : মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ টঙ্গীর বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও আগামী ২ ডিসেম্বর থেকে তুরাগ নদের তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে।

আর ৬ ডিসেম্বর দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি হবে।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইজতেমার আরেক মুরুব্বি মাওলানা মো. মামুন জানান, টঙ্গীর তুরাগতীরে পাঁচ দিনের জোড় ইজতেমায় বিগত দিনে শুধু তিন চিল্লাওয়ালা পুরোনো সাথিরা অংশগ্রহণ করবেন। পরবর্তী সময়ে তাঁরা জোড় শেষে ইসলামের দাওয়াতের কাজে বের হবেন এবং আগামী বছর ইজতেমার মূলপর্বে তাঁরা আবার একত্রে শরিক হবেন।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে ৫২তম বিশ্ব ইজতেমার আসর গাজীপুর মহানগরী শিল্পনগরী টঙ্গী মডেল থানার তুরাগতীরে প্রতিবছরের মতো সুবিশাল চটের শামিয়ানার নিচে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষ হওয়ার পর চার দিন একটানা বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে।

প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি সারা বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আর এই আখেরি মোনাজাতে দেশি-বিদেশি মুসল্লি, তাবলিগ অনুসারী, বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশের প্রায় অর্ধকোটি মানুষ শরিক হবেন বলে আশা করছে বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে