,

ধন্যবাদ, আবার আসবেন !

ceaa08a7c5790921e37a605dbfa52dc9-untitled-2বাংলার শেষ নবাব সিরাজদ্দৌলা তাঁর শেষ টেস্টের আগের সংবাদ সম্মেলনে কী বলেছিলেন, মনে আছে তো? সেই অমর বাণী কে ভুলবে! তিনি বলেছিলেন, ‘বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা! কে তাঁকে আশা দেবে, কে দেবে ভরসা!’

সিরাজদ্দৌলা নিশ্চয়ই আজ মুচকি হাসছেন। কেননা, তাঁর উত্তরসূরিরা যে আজ কেবল আশা দিয়েই বসে নেই; ‘ব্রিটিশ’দের লাল ‘স্যালুট’ দিয়ে আবার এই বাংলায় ফিরে আসার উষ্ণ আমন্ত্রণ জানিয়ে দিল!

মেহেদী হাসান মিরাজনামের মধ্যে কী আশ্চর্য মিল দেখুন—সিরাজ আর মিরাজ। সিরাজ সেবার হয়তো পারেননি। কিন্তু সদ্যই আঠারো পেরোনো মিরাজ বীরবিক্রমে প্রতিহত করলেন ইংলিশদের। নামের ক্ষেত্রে আরেকটা মিল দেখুন—সাকিব আল ‘হাসান’ আর মেহেদী ‘হাসান’। এই হাসান ব্রাদার্সের হাতেই কুপোকাত নিরাপত্তা নিয়ে সদা ত্রস্ত দলটি। তবে সেই সত্যটাও আবার প্রতিষ্ঠিত হলো, বাংলাদেশের মানুষ বড় অতিথিপরায়ণ। ইংলিশদের কাছ থেকে বাংলার বাঘেরা শিখেছে, কী করে উদ্‌যাপন করতে হয়। সেটারই বিনিময়েই হয়তো সাকিব আল হাসান শেষ টেস্টের শেষ দিনে ঠুকে দিলেন সেই অনিন্দ্যসুন্দর ‘স্যালুট’! সত্যিই না বলে উপায় নেই, ‘ধন্যবাদ, আবার আসবেন!’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে