,

ঢাকা ব্যাংকের কাওরান বাজার শাখার আগুন নিয়ন্ত্রণে

15062410নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ব্যাংকের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  আজ রবিবার বেলা ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এর আগে বেলা ১টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন সম্পূর্ণ নিভে না যাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়িগুলো সেখানে অবস্থান করবে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সেই সঙ্গে জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ।

ভবনটির এক নিরাপত্তারক্ষী জানায়, জেনারেটর থেকে তীব্র ধোয়া বের হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। আগুনের তীব্রতা সম্পর্কে কোন মন্তব্য করেনি ফায়ার সার্ভিস বিভাগ।  ভবনটির পার্শ্ববর্তী ভবনের লিফটম্যান শাহ আলম দাবি করেন, বিল্ডিংটিতে দীর্ঘদিন পুরাতন জেনারেটর ব্যবহার করা হচ্ছিল। তাদেরকে অনেকে জেনারেটরটি পরিবর্তনে কথা জানালেও সেটা করা হয়নি।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল