,

শেরপুরে ভারতীয় বন্য হাতির আক্রমণে নিহত ৩

hatiনিউজ ডেস্ক : শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভারতীয় বন্য হাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রামের জহুরুল (৪৫), সুন্নত আলীর স্ত্রী আয়তুন নেছা বেলু মাও (৩২) ও দুধনই গ্রামের আয়তুল্লার ছেলে আব্দুল হাই (৫৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শতাধিক বন্য হাতি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঝিনাইগাতি উপজেলার পানবর, দুধনই এলাকায় প্রবেশ করে। সন্ধ্যায় হাতির দল প্রায় ১৫ হেক্টর জমির ধান নষ্ট করে ও ঘর বাড়ি পিষিয়ে দেয়।

খবর পেয়ে শত শত মানুষ লাঠিসোটা ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করতে থাকে। এসময় হঠাৎ হাতির দল গ্রামবাসীর উপর চড়াও হয়। প্রাণে বাঁচতে স্থানীয়রা হুড়োহুড়ি করে দৌঁড়াতে থাকলে কৃষক জহুরুল মাটিতে পড়ে গেলে হাতির দল তাকে পিষ্ট করে মেরে ফেলে।

অন্যদিকে হাতির দল বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে টেনেহেচরে আব্দুল হাই ও আয়তুন নেছাকে মেরে ফেলে।

ওই শতাধিক হাতির দলটি এখনও এলাকাতেই অবস্থান করছে বলে জানা গেছে। সীমান্তবর্তী ওই এলাকায় মানুষের মাঝে হাতি আতঙ্ক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে