,

দুই জার্মান নাগরিক তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ত্রসহ আটক বাংলাদেশী বংশোদ্ভূত দুই জার্মান নাগরিক আনিসুল ইসলাম তালুকাদার ও মো. মনির বেন আলিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।বিমানবন্দর থানার পরিদর্শক শফিকুল ইসলাম বুধবার ওই দুইজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

court_52498
পুলিশের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, রিমান্ডের আবেদনে এই দুইজনকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুনানির সময় দুই আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলেও তিনি জানান।

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯টি বিদেশী পিস্তলসহ জার্মান নাগরিক মোহাম্মদ মনির বেন আলী ও আনিসুল ইসলাম তালুকদারকে আটক করা হয়। পরে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে