,

আফগানিস্তানের বিপক্ষে নির্বাচকদের তুরুপের তাস মিরাজ?

mehedi-mirazস্পোর্টস ডেস্ক : টাইগারদের হোম সিরিজ বলে কথা। খেলা শুরুর এক-দুই দিন আগে দল দিলেই কী? তার ওপর তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা, দুয়ে মিলে দল ঘোষণায় দেরি। আজ না কাল করে এরই মধ্যে দুই দফা তারিখ পাল্টেছে।

আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যেই ঘোষিত হবে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে স্কোয়াড। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘বৃহস্পতিবার দুপুরে সংবাদ সন্মেলন করেই দল ঘোষণা।’

ধারণা ছিল, আফগানিস্তানের সঙ্গে বুঝি দল নিয়ে ছোটখাট পরীক্ষা-নিরীক্ষা চালানো হতে পারে। কিন্তু ভেতরের খবর, নির্বাচকরা সে পথে হাঁটতে নারাজ। কোনো রকম পরীক্ষায় না গিয়ে ইংল্যান্ড সিরিজের ড্রেস রিহার্সেল ধরেই আগাতে আগ্রহী মিনহাজুল আবেদিন এন্ড কোং।

জানা গেছে বড় অংশের নির্বাচন নিয়ে নির্বাচক, কোচ ও অধিনায়করা মোটামুটি একমত। অধিনায়ক মাশরাফি, দুই ওপেনার তামিম ইকবাল, সৌম্য সরকার , সাব্বির রহমান, কিপার কাম মিডল অর্ডার মুশফিকুর রহমান, অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ আর পেসার রুবেল হোসেন- এই আটজন অটোমেটিক চয়েজ।

তাদের সঙ্গে আরো দুজন পেসার (আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলামের মধ্যে যেকোনো দুজন), একজন স্পেশালিস্ট স্পিনার এবং দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান (অলরাউন্ডার) ও একজন ব্যাকআপ ওপেনার থাকবেন।

জানা গেছে ১৪ জনের দলে সে অর্থে বড় চমক নেই। তামিম-সৌম্যর সঙ্গে একজন ব্যাকআপ টপঅর্ডার , সাকিবের সঙ্গী আরেকজন বাঁহাতি স্পিনার এবং মিডল অর্ডারে ব্যাটসম্যান কাম স্পিনার- এই তিন জায়গায় পূরণ নিয়েই কথাবার্তা হয়েছে বেশি। টপ অর্ডারে ইমরুল কায়েস, নাকি এনামুল হক বিজয়? কাকে নেয়া হবে? তা নিয়েই রাজ্যের কথাবার্তা। মাঝে প্রায় অটোমেটিক চয়েজ হয়ে পড়া এনামুল হক বিজয় আবার বিশেষ বিবেচনায় আছেন বলে জানা গেছে। বাঁহাতি ইমরুল কায়েসের বদলে এনামুল হক বিজয়কে দলে দেখা গেলে অবাক হবার কিছুই থাকবে না।

তবেমিডল অর্ডারে দুই তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদি হাসান মিরাজের অন্তর্ভুক্তির সম্ভাবনা অনেক। মাঠে নামার সুযোগ না পেলেও মোসাদ্দেক হোসেন সৈকত এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে একবার জাতীয় দলে জায়গা পেয়েছিলেন।

কিন্তু তরুণ মেহেদি হাসান মিরাজ আগে কখনই জাতীয় দলে জায়গা পাননি। কি করে পাবেন? এই তো কয়েক মাস আগে যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব ছিলেন খুলনার এ উদ্যমী যুবা। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, আফগানিস্তানের সাথে দলে একটিই নতুন মুখ- মেহেদি হাসান মিরাজ। যতদূর জানা গেছে যুব বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া এ মিডল অর্ডার কাম অফস্পিনার মেহেদি হাসান মিরাজই আফগানদের বিপক্ষে নির্বাচকদের তুরুপের তাস হতে পারেন।

এছাড়া সাকিব আল হাসানের সঙ্গে বাড়তি বাঁহাতি স্পিনার নিয়েও খানিক দোটানায় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। আট বছর পর আবার ডাক পাওয়া মোশাররফ রুবেল আর তাইজুল ইসলামের যে কোনো একজনকে বেছে নেয়া হবে।

এদিকে ভাগ্য ঝুলে আছে নাসির হোসেনের। মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাসিরের সঙ্গে একই ক্যাটাগোরির (মিডল অর্ডার কাম অফস্পিনার) পারফরমার মোসাদ্দেক হোসেন সৈকত আর মেহেদি হাসান মিরাজও। যেহেতু মাহমুদউল্লাহ অটোমেটিক চয়েজ, তাই এ দুই তরুণ দুজন জায়গা পেলে অনিবার্য্যভাবেই জায়গা হারাবেন নাসির। শেষ খবর, ঐ দুই তরুণের একজনকে বাইরে রেখে নাসির ঢুকে গেলেও যেতে পারেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে