,

কোমরে ব্যথা তৈরি করে যেসব অভ্যাস

photo-1474192262কোমর বা পিঠে ব্যথা বর্তমান সময়ে বেশ প্রচলিত। সারাক্ষণ কম্পিউটার, ডেস্কটপে বসে কাজ করা কোমর ব্যথা বাড়িয়ে দেওয়ার একটি বড় কারণ। এ ছাড়া পিঠ বা কোমর ব্যথা বাড়ানোর রয়েছে আরো অনেক কারণ। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. লং ড্রাইভ

লং ড্রাইভ কোমরের ক্ষতি করে। এটি কাঁধ ও পিঠব্যথা বাড়ায়। তাই লং ড্রাইভ করতে হলে অবশ্যই অঙ্গবিন্যাসের ওপর খেয়াল রাখুন। সম্ভব হলে ৯০ ডিগ্রি কোণে বসুন। সম্ভব হলে ৩০ মিনিট ড্রাইভ করার পর পাঁচ মিনিট বিশ্রাম করুন।

. বসে কাজ করার চাকরি

বসে কাজ করার চাকরি যাঁরা করেন, তাঁদের কোমর ব্যথার সমস্যা হতে পারে। ৩০ মিনিট পর পর একটু থামুন। হাঁটুন বা উঠে দাঁড়ান।

. উঁচু হিলের জুতা

উঁচু হিল পরলে আত্মবিশ্বাস বেড়ে যায়। এমনটা মনে করেন অনেক নারী। তবে এই উঁচু হিল কিন্তু কোমর ব্যথার কারণ হতে পারে। তাই খুব উঁচু হিল পরা থেকে বিরত থাকুন।

. ভারী ব্যাগ বহন

ভারী ব্যাগ বহন করলে পিঠ ও কোমরে ব্যথা হয়। অনেক শিক্ষার্থী পিঠে ভারী ব্যাগ বহন করে। এতে সমস্যা হতে পারে।

. ম্যাট্রেস

অনেকেই ম্যাট্রেস বদলাতে চায় না। একই ম্যাট্রেস বছরের পর বছর ব্যবহার করে। ম্যাট্রেসের সমস্যা হলেও কিন্তু কোমর ব্যথা করে।

. ঘুমের সময় অঙ্গবিন্যাস

ঘুমের সময় ভুল অঙ্গবিন্যাসও কিন্তু পিঠব্যথার কারণ। ঘাড়ে বালিশ রাখুন, কাঁধে নয়।

. মানসিক চাপ

জানেন কি, টানা অনিয়ন্ত্রিত মানসিক চাপ একটি বড় কারণ কোমর ব্যথার। তাই চাপ কমানোর চেষ্টা করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে