,

বিএনপি নেতারা পাগলের প্রলাপ বকছে : হানিফ

hanifনিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, গত নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি, এটা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। সেই ভুল সিদ্ধান্তের কারণে আজ তারা রাজনীতি থেকে ছিটকে পড়েছে। আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা ভেবেছিল নির্বাচনে অংশগ্রহণ না করে জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে সরকারের পতন ঘটানো যাবে। তিনি আরও বলেন, জনগণ তাদের সেই ভুল কর্মসূচিতে সাড়া দেয়নি। এ কারণেই বিএনপি নেতারা পাগলের প্রলাপ বকছে।

তিনি বলেন, বিএনপির জন্ম স্বৈরাচারের গর্ভে। দেশের মানুষ দেখেছে, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে কারফিউ জারি করে দেশ পরিচালনা করেছেন। বিনা বিচারে সামরিক কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। এগুলো তার দলের প্রতিষ্ঠার জন্যই করেছিলেন। তিনি আরও বলেন,জিয়াউর রহমানের চেয়ে বড় স্বৈরাচারি খুনি আর কে ছিল।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন পিন্টু, জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহামুদ, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারাণ সম্পাদক রাশেদুজ্জামান খান টুটুলসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে