,

বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের পূর্ণ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। পূর্ণ শক্তির দলই আসন্ন সফরে পাঠাচ্ছে তারা। ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে এসে স্বাগতিকদের সাথে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডের সিরিজ খেলবে ইংল্যান্ড।ইংল্যান্ডের টেস্ট দলে এখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা তিন খেলোয়াড় আছেন। ১৭ সদস্যের দল। অধিনায়ক অ্যালিস্টার কুক। আর অনভিষিক্ত তিনজন হলেন ১৯ বছরের ল্যাঙ্কাশায়ার ওপেনিং ব্যাটসম্যান হাসিব হামিদ, নর্দাম্পটশায়ারের ব্যাটসম্যান বেন ডাকেট ও সারের অল রাউন্ডার জাফর আনসারি।

england_50933
১১ বছর পর ৩৯ বছরের অফ স্পিনার গ্যারেথ ব্যাটির টেস্ট দলে ফেরা সবচেয়ে বড় চমক। ওয়ানডে অধিনায়ক এউইন মরগ্যান ও ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলস আসছেন না। জস বাটলার নেতৃত্ব দেবেন ওয়ানডে দলকে।

বাটলার ফাস্ট বোলার মার্ক উডের সাথে টেস্ট দলে ফিরেছেন। ওয়ানডে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে ব্যাটসম্যান জো রুটকে। টেস্ট দল থেকে বাদ পড়েছেন জেমস ভিনস। অবশ্য আছেন ওয়ানডে দলে।

ইংল্যান্ডের টেস্ট দলে স্পিনের ওপর জোর দেয়ার বিষয়টি দেখা যাচ্ছে। অভিজ্ঞ ব্যাটির সাথে ২৪ বছরের বাঁ-হাতি স্পিনার আনসারি, অফ স্পিনার মঈন আলি ও লেগ-স্পিনার আদিল রশিদ থাকছেন। ব্যাটি ৭ টেস্ট খেলেছেন। শেষবার খেলেছিলেন ২০০৫ সালে বাংলাদেশ সফরেই। এই মৌসুমে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৩২ গড়ে ৪১ উইকেট নিয়েছেন।

অনভিষিক্তদের মধ্যে টিনএজার হামিদ এই মৌসুমে কাউন্টিতে ৫২ গড়ে ১১২৯ রান করেছেন। হেলসের জায়গা নিলেন তিনি। চট্টগ্রামের প্রথম টেস্টে খেললে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের সাবেক অধিনায়ক হামিদ ১৯৪৯ সালের টেস্টে ইংল্যান্ডের পক্ষে অভিষিক্ত দ্বিতীয় টিনএজার হবেন। ২২ বছরের ডাকেট ঘরোয়া ক্রিকেটের তিন সংস্করণেই প্রচুর রান করেছেন। ১৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে চারটি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে তার গড় ৯৯। ওয়ানডে দলেও আছেন তিনি।

ইংল্যান্ডের টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জ্যাক বেল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে